Saturday, April 4, 2026

কাশ্মীরের বন্দিপুরায় গুলির লড়াই, মৃত জঙ্গি

Date:

Share post:

ফের সেনার কনভয় লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত উত্তর কাশ্মীরের বন্দিপুরা (Bandipora)। পাল্টা ভারতীয় সেনার গুলিতে মৃত এক জঙ্গি। আরও এক জঙ্গিকে কোনঠাসা করে বাগে আনতে সমর্থ হয় ভারতীয় সেনা। কাশ্মীরে বারবার এভাবে প্রায় ছয়মাসের বেশি সময় ধরে নাশকতার পরে অবশেষে সীমান্তে পদক্ষেপ শুরু কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের (Ministry of Home Affairs)। বাড়ানো হল কুপওয়ারা (Kupwara) সীমান্তে সেনার টহলদারি।

মঙ্গলবার দুপুরে উত্তর কাশ্মীরের (North Kashmir) বন্দিপুরা সেক্টরে কেইতসন জঙ্গল এলাকায় হামলা চালানো হয় সেনার উপর। খবর পেয়ে ভারতীয় সেনার আরও বাহিনী এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। গুলির লড়াই শুরু হয় সন্দেহভাজন দুই জঙ্গি ও ভারতীয় সেনার মধ্যে। গুলির লড়াইতে এক জঙ্গির মৃত্যু হয়। আরও এক জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করতে পারেনি এখনও ভারতীয় সেনা।

অন্যদিকে কুপওয়ারা (Kupwara) সেক্টরে ভারত-পাক সীমান্তে টহলদারি বাড়ানো শুরু করল ভারতীয় সেনা (Indian Army)। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে জঙ্গিরা কাশ্মীরের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে হামলা চালিয়েছে জানুয়ারি মাস থেকে। অবশেষে অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় হল বিএসএফ (BSF)।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...