Wednesday, April 8, 2026

কোহলির জন্মদিনে কী বার্তা দিলেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা?

Date:

Share post:

আজ ৫ নভেম্বর। আজ ৩৬ বছর বয়সে পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা তারকা ক্রিকেটার বিরাট কোহলি। কোহলির জন্মদিনে বিশ্ব জুড়ে আসছে শুভেচ্ছা বার্তা। বাদ গেলেন না বিরাট-পত্নী অনুষ্কা শর্মাও। সোশ্যাল মিডিয়ায় দিলেন আবেগঘন পোস্ট।

এদিন অনুষ্কা যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, বিরাট ও তাঁর দুই সন্তান অকায় এবং ভামিকার ছবি। যেখানে অকায় এবং ভামিকাকে কোলে নিয়ে বিরাট। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি। এরপর এই ছবির নেপথ্যে বাজছে একটি গান। আর সেই গানেই কঠিন সময়ে বিরাটের পাশে থাকার বার্তা দিয়েছেন অনুষ্কা। গানের কয়েকটি লাইন থেকেই বিষয়টি পরিষ্কার। সেখানে বলা হচ্ছে, “চোখ খুলে দেখো…তোমার চারদিকে মানুষের আশীর্বাদ রয়েছে…নিজের মনকে মুক্ত করো…ওরা বলে, ভালবাসার মানুষের হাত ধরে থাকো…।

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে হারের মুখ দেখে ভারত। সেই সিরিজে রানের দেখা পাননি বিরাট। শুধু প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করেন কোহলি।

Related articles

কালীঘাট থেকে সার্ভে বিল্ডিংয়ের রাস্তায় জন- উন্মাদনা, মনোনয়ন জমা দিলেন মমতা 

ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে (Survey Building Alipore) মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...