Friday, April 3, 2026

লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল, হাওড়া ডিভিশনে ট্রেন বিভ্রাটে নাকাল যাত্রীরা 

Date:

Share post:

অফিস টাইমে চরম দুর্ভোগের ছবি মেইন লাইনের হাওড়া ডিভিশনে (Howrah Division)। বুধবার সকাল পৌনে এগারোটা নাগাদ একটি লোকাল ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। জানা যায়, বর্ধমান থেকে হাওড়া (Burdwan Howrah Local) ঢোকার মুখে তিন নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। দীর্ঘক্ষণ সিগনালে আটকে থাকতে হয় যাত্রীদের। কারশেডের কাছে যে সমস্ত ট্রেন পৌঁছে দাঁড়িয়েছিল সেখান থেকে যাত্রীরা লাইনে ঝাঁপ দিয়ে নেমে হাঁটতে শুরু করেন প্ল্যাটফর্মের দিকে। কাজের দিনে হয়রানির শিকার হতে হয় রেলযাত্রীদের।

পূর্ব রেলের (Eastern Railway) পক্ষ থেকে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে ঢোকার সময় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা দিলে সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। ফলে আপ এবং ডাউন মেইন লাইনে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে। এমনকি হাওড়া স্টেশনের তিন চার পাঁচ নম্বর প্লাটফর্মে পরপর গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে ইঞ্জিন বদল করে ট্রেনটিকে চালু করতে বেশ কিছুটা সময় লেগে যায়। প্রায় চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিট পর স্বাভাবিক হয় পরিষেবা। এমনিতেই নিত্যদিন কাজের পথে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে দেরি হয় কিন্তু এদিন তা যেন চরম সীমায় পৌঁছল। ক্রমাগত রেল হয়রানির জেরে ক্ষুব্ধ ট্রেনযাত্রীরা।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...