Saturday, April 4, 2026

কালো টি-শার্ট-সানগ্লাসে জন্মদিনে অন্য মেজাজে অভিষেক, মেটালেন কর্মী-সমর্থকদের আবদার

Date:

Share post:

তাঁর জন্মদিন প্রতি বছর মতো এবারও প্রবল উৎসাহী তৃণমূলের কর্মী-সমর্থকরা। দুপুর থেকেই কালীঘাটে তাঁর বাড়ির সমানে উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার, নির্দিষ্ট সময়ে সবার সঙ্গে এসে দেখা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। পরেন কালো ফুল স্লিভ টি-শার্ট। চোখে কালো সানগ্লাস। তাঁকে দেখেই প্রবল উৎসহ ছড়িয়ে পড়ে কর্মী-সমর্থকদের মধ্যে।

লোকসভা নির্বাচনের পরে চোখের চিকিৎসার জন্য বেশ কিছুদিন রাজনৈতিক কর্মসূচির বাইরে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। রাজ্যে উপনির্বাচনের আগেই আমতলায় বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে জনসংযোগ শুরু করবেন অভিষেক। তার আগে জন্মদিনে কালীঘাটে অন্য মেজাজে অভিষেক। কালীঘাটের বাড়ির বাইরে সমর্থক ও দলীয় নেতা কর্মীদের ভিড় উপচে পড়ছিল। সবার আবদার মেটান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেলফি তোলেন, টিশার্টে অটোগ্রাফ দেন। সবার আনা উপহার, ফুল গ্রহণ করেন। তাঁর জন্য আনা সবকটা কেক কাটেন অভিষেক। সবার সঙ্গে আলাপচারিতায় একেবারে পুরোনো মেজাজে ছিলেন তিনি।

‘শুভ জন্মদিন, দাদা’, ‘জন্মদিনে দাদাকে শুভেচ্ছা’ পোস্টারে ঢেকে যায় এলাকা। ধামসা-মাদল বাজানো হয়। সবার সঙ্গেই দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন সর্বক্ষণ অভিষেকের সঙ্গী ছিল তাঁর কন্যা ও পুত্র। ফের নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন অভিষেক। চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলেও, আগামী বছর ফেব্রুয়ারি থেকেই নবজোয়ার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে শুরু হবে বলে খবর। তার আগে এদিন দলীয় কর্মীদের নিয়ে একদম অন্য মেজাজে জন্মদিন পালন করলেন অভিষেক।







Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...