Tuesday, April 14, 2026

ফের বিপাকে মিঠুন, এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন  

Date:

Share post:

এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দেওয়া হল। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভায় উস্কানিমূলক মন্তব্য করায় বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ২৭ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের ইজেডসিসিতে হওয়া অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিলেন। এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, এই অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেছেন কৌশিক সাহা নামে এক ব্যক্তি।

এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে শ্রদ্ধা করেন।তবে রাজনীতিতে তার কোনও গুরুত্ব নেই বলে মনে করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, যেখানেই মিঠুন চক্রবর্তী সভা করেছেন সেখানেই বিজেপি হেরেছে।

মিঠুন বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে বলছি, সব করব। এই সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে আছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। এদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। একদিন আসবে, আমি তোমাকে কেটে, ভাগীরথীতে নয়, ভাগীরথী পূণ্য মা। কিন্তু তোমাকে তোমার জমিতেই কেটে ফেলব।’ শুধু তাই নয়, তিনি বলেন, ‘আমাদের বাগানের একটা ফল ছিঁড়লে, আমরা চারটা ছিঁড়ব।’ আর এহেন বক্তব্যকেই রাজনৈতিক বিশেষজ্ঞরা উস্কানিমূলক মন্তব্য হিসেবেই দেখছেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...