Saturday, April 4, 2026

ট্রাম্পের জয় উদযাপনে মিছিল ‘অপরাধ’ বাংলাদেশে! গ্রেফতার ১০

Date:

Share post:

আমেরিকার রাষ্ট্রপতি পদে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসা যে অন্তর্বর্তী সরকারের (interim government) কাছে সিঁদুরে মেঘ তা তাদের প্রতিটি পদক্ষেপে স্পষ্ট হয়ে যাচ্ছে। ইউনুস (Mohammed Yunus) সরকার ট্রাম্পের পুণর্ভ্যত্থানে এতটাই আতঙ্কে যে এবার কারো হাতে ট্রাম্পের ছবি বা মুখে জয়ধ্বনি শুনলেই জারি হচ্ছে গ্রেফতারির ফরমান। মার্কিন মুলুকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশের পর বাংলাদেশে (Bangladesh) ট্রাম্পের সমর্থনে মিছিল করার অপরাধে গ্রেফতার করা হল ১০ বাংলাদেশি নাগরিককে। এমনকি গ্রেফতারির সপক্ষে যুক্তি সাজাতেও ভোলেনি বিএনপি (BNP) নেতারা।

সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় নিন্দার বার্তা দিয়েছিলেন সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই ট্রাম্প নির্বাচনে জয়ী হওয়ার পরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় তার সমর্থনে ছবি নিয়ে মিছিল বের করে। এরপরই বাংলাদেশ পুলিশ গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী গ্রেফতার করে ১০ জনকে। পুলিশের দাবি এরা আওয়ামি লিগের (Awami League) সমর্থক। অন্তর্বর্তী সরকারের কাছে ট্রাম্পের জয় যে আওয়ামি লিগের ফিরে আসার ইঙ্গিত, এই ঘটনা তারই প্রমাণ, দাবি রাজনীতিকদের।

শুধুমাত্র ছবি নিয়ে মিছিল করার জন্য গ্রেফতারের ঘটনায় সাফাই দিতেও মাঠে নেমেছে বিএনপি (BNP) নেতারা। তাঁদের দাবি, এই গ্রেফতার হওয়া ব্যক্তিরা মিছিলের নামে অরাজকতার চেষ্টা করছিল। মিছিল করে এরাই অশান্তিতে উস্কানি দেওয়ার চেষ্টা করত। তারপর সেই ছবি ভাইরাল করে এরাই প্রমাণ করার চেষ্টা করত বাংলাদেশে ট্রাম্পের সমর্থক হলে তাদের উপর হামলা হয়। এতে খারাপ হতো বাংলাদেশ-আমেরিকার সম্পর্ক (Bangladesh-USA relationship)। এদের বিদেশে বসে পরিচালনা করেছেন শেখ হাসিনা। তাই তড়িঘড়ি তাদের গ্রেফতার করে নেওয়া হয় শহরের নিরাপত্তার জন্য।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...