Monday, April 6, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) গতবছর থেকেই খারাপ হতে শুরু করেছে সম্পর্ক। মাঝে ঠিক করার চেষ্টা চললেও, আঠা লাগেনি । যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে তার হলেন কেল এল রাহুল এবং লখনউ সুপার জায়ান্ট। এবছর রিটেশনে ছেড়ে দেওয়া হয় রাহুলকে। সামনেই আইপিএল-এর মেগা নিলাম। আর তার আগে পুরনো দল নিয়ে মুখ খুললেন লখনউ-এর প্রাক্তন অধিনায়ক।

২) গৌতম গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে পাঠাতে না বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিক বৈঠকে এসে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় গৌতম গম্ভীরকে। যতটা সম্ভব সরাসরি উত্তর দিয়েছেন গম্ভীর। পাশে দাঁড়িয়েছেন দলের পাশে। কিন্তু গম্ভীরের উত্তর দেওয়ার ধরন পছন্দ হয়নি সঞ্জয় মঞ্জরেকরের। তিনি ভারতীয় ক্রিকেটবোর্ডকে অনুরোধ করেছেন গম্ভীরকে সাংবাদিক সম্মেলনে না পাঠাতে।

৩) রহস্যজনক মৃত্যু হল এক খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম অমিত বর্মা। শটপাট খেলোয়াড় তিনি। জাতীয় স্তরের খেলেন অমিত। অনুশীলনের জন্য গত এক বছর ধরে মধ্যপ্রদেশের ভোপালে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে অমিতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

৪) আরিয়ান থেকে অনয়া বাঙ্গার। লিঙ্গ পরিবর্তন করে হঠাৎই আলোচনার কেন্দ্রে তিনি। আর কেনই বা হবে না আলোচনা, তিনি যে আসলে ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙারের ছেলে। ম্যানচেস্টারে থাকেন তিনি। নিজেই জানিয়েছেন এই পরিবর্তনের কথা।

৫) সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। রবিবার এবং সোমবার উড়ে যাবে দল। তবে তার আগে ফের একবার রোহিত শর্মার প্রথম টেস্ট ম্যাচ খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। জানালেন যদি রোহিত প্রথম টেস্ট খেলতে না পরে তবে দলকে নেতৃত্ব দেবেন কে?

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...