Saturday, March 21, 2026

নিশ্চিত হার জেনেই খুনের রাজনীতি, অর্জুনের দিকে আঙুল তুললেন পার্থ

Date:

Share post:

ভোটে এবারও হার যে স্রেফ সময়ের অপেক্ষা তা বুঝে গিয়েছে বিজেপি। রাজনৈতিকভাবে হেরে গিয়ে বিজেপি তাই খুনের রাজনীতির পথেই হাঁটল। ভাটপাড়ায় (Bhatpara) চায়ের দোকানে গুলি করে তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে খুনের ঘটনায় সরাসরি বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) দিকে আঙুল তুললেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick)।

অর্জুনের বিরুদ্ধে সোচ্চার হয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক (Partha Bhowmick) বলেন, নৈহাটি বিধানসভার উপনির্বাচন চলাকালীনই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন করল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এতেই প্রমাণিত অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। রাজনীতিতে আর কূল-কিনারা পাচ্ছেন না তিনি। তাই ভাড়াটে গুন্ডা দিয়ে ভোটের দিন নির্মমভাবে খুন করানো হল তৃণমূল নেতাকে। ভোটে নিশ্চিত হার জেনেই শান্ত বারাকপুরকে অশান্ত করার চেষ্টা করছে। খুন, গুলি, বোমাবাজি করে নৈহাটিতে ভয়ের পরিবেশ করে জিততে চাইছে বিজেপি। মানুষ এর যোগ্য জবাব দেবে। যোগ্য জবাব দেবে ভোট বাক্সেই। পার্থ বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশকে আমরা অনুরোধ করেছি, তৃণমূল নেতা খুনে যারা যারা যুক্ত, অবিলম্বে তাদের গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।

নৈহাটিতে (Naihati) ভোটগ্রহণের মাঝে ভাটপাড়ায় গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন তৃণমূল নেতা অশোক সাউ (Ashoke Shaw)। এদিন সকালে ভাটপাড়ার পালঘাট রোডের এক চায়ের দোকানে তিনি বসেছিলেন। তাঁকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা পায়ে হেঁটে ধীরে সুস্থে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে অশোককে লক্ষ্য করে গুলি করে। তারপর বোমাবাজি করতে করতে তারা পালিয়ে যায়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে ভোটের কোনও যোগ নেই।

Related articles

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...