Monday, April 6, 2026

জঙ্গলমহলের ক্রীড়াবিদরাই অলিম্পিক্সে সোনা জিতবে: আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর, ছৌ শিল্পীদের বিশেষ পরামর্শ

Date:

Share post:

জঙ্গলমহলের ক্রীড়াবিদরাই আগামী দিনে অলিম্পিক্সে (Olympics) সোনা জয় করবে। শুক্রবার আদিবাসী ভবনে বিরসা মুণ্ডার ১৫০তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একই সঙ্গে ছৌ শিল্পীদের জিমন্যাস্টিকে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন মমতা।

এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী নির্দেশে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী যে স্বপ্নের অ্যাকাডেমি তৈরি করেছেন, তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে। ট্রায়ালে প্রথম হয়েছে। স্কুল গেমসে ৩৩ জনের বাংলা টিম ২৩ জন ঝাড়গ্রাম অ্যাকাডেমি থেকে নির্বাচিত হয়েছে।” মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের খুদে খেলোয়াড়রা। তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “স্যালুট টু দেম। এদের যেন কোনও অসুবিধা না হয়। কোনও পরি কাঠামোর অভাব যেন না হয়। আমি চাই আগামী দিন এরাই অলিম্পিক জয় করবে। তোমাদের হাত ধরেই সোনা আসবে। এ বিশ্বাস আমার আছে।”

একই সঙ্গে ছৌ শিল্পীদের প্রতিভাকে কাজে লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, “যাঁরা ছৌ নাচ করে তারা ভাল জাম্প দিতে পারে। এদের জিমন্যাস্টিকের ট্রেনিং দিলে এরা ভাল করবে। আমি অরূপকে এই বিষয়টা দেখতে বলব।” বিশ্বমঞ্চে সমাদৃত, পুরস্কৃত, সম্মানিত ছৌ নাচ। ছৌ শিল্পীদের জন্য তিনি গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, “এখানে থামলে চলবে না। আরও এগিয়ে যেতে হবে। এজন্য সরকার উদ্যোগ নেবে।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...