Monday, April 6, 2026

সেনাবাহিনীর হানা, ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ

Date:

Share post:

ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ।
গতবুধবারই সাংবাদিক সম্মেলন করে এই মার্চেন্ডাইজ শপের কথা ঘোষণা করেছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও অনুমতি না থাকায় ভেঙে দেওয়া হল এই দোকান। এর আগেও ময়দানের বড় ক্লাবগুলি এমন সমস্যায় পড়েছে। নতুন করা কনস্ট্রাকশন ভেঙে দিয়েছে সেনাবাহিনী। এ ক্ষেত্রেও তেমনতাই দেখা গেল।

এদিন গুরু নানকের জন্মদিনের জন্য শুক্রবার ক্লাব বন্ধ ছিল। ফলে এই ঘটনা ক্লাবের কেউই জানতেন না । জানা যাচ্ছে, মার্চেন্ডাইজ শপ এদিন ভেঙে দিয়েছেন সেনাকর্মীরা। শুধু তাই নয়, ক্লাবের আশেপাশের বেশ কিছু ফ্লেক্স এবং ব্যানারও সরানো হয়েছে।

গতবুধবার থেকেই ময়দানের ক্লাব তাঁবুতে চালু হয়েছিল মোহনবাগানের প্রতীক দেওয়া স্মারক, টি-শার্ট, জলের বোতল, কাপ, ছ্যতা-সহ বিভিন্ন স্মারক বিক্রি। প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল এই দোকান। মোহনবাগান সচিব নিজে সেই মার্চেন্ডাইজ শপ ঘুরে দেখেছেন। উদ্দেশ্য মোহনবাগানের স্মারক যাতে আগত দর্শনার্থী, সদস্য-সমর্থকরা সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে মার্চেন্ডাইজের তালিকায় আরও অনেক কিছু যোগ হবে বলেও জানিয়েছিলেন মোহনবাগান সচিব। তবে সেনাবাহিনীর এই পদক্ষেপের পর মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।

বুধবার কার্যকরী কমিটির বৈঠকে ক্লাবের অফিসিয়াল মার্চেন্ডাইজের উন্মোচন করা হয়। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, ‘‘ বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ক্লাবের আউটলেট থেকে জিনিসপত্র কেনা যাবে। এরপর আমরা উত্তর ও দক্ষিণ কলকাতায় আউটলেট করার কথা ভাবছি।”

আরও পড়ুন- ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...