Saturday, April 4, 2026

এবার খাস রিজার্ভ ব্যাঙ্ক উড়িয়ে দেওয়ার হুমকি ফোন!

Date:

Share post:

দিন কয়েক আগে বিমানবন্দরে একের পর এক বোমাতঙ্ক! ভুয়ো ফোনে নাজেহাল প্রশাসন । এবার খাস রিজার্ভ ব্যাঙ্কে হুমকি ফোন! বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি। যার জেরে হাই অ্যালার্ট মুম্বইয়ে। যদিও কিছুক্ষণ পরই পুলিশ জানাল, ওটা ভুয়ো হুমকি।

ঘটনা সূত্রপাত রবিবার সকালে। রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখার কাস্টমার কেয়ারে একটি হুমকি ফোন আসে। অজ্ঞাতপরিচয় এক যুবক নিজেকে লস্কর-ই-তইবার সিইও বলে পরিচয় দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের মুম্বই শাখা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ফোনে দাবি করা হয়, বান্দ্রার কাছে আরবিআইয়ের যে দফতর আছে, সেখানে বোমা রাখা আছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। কিছু সময়ের জন্য পুলিশ বান্দ্রার রিজার্ভ ব্যাঙ্ক শাখায় হাই অ্যালার্ট জারি করে। যদিও কিছুক্ষণ পরই মুম্বই পুলিশ জানিয়ে দেয়, এটা ভুয়ো ফোন।

সম্প্রতি বিমানবন্দর, বিমান, স্কুলগুলিতে ভুয়ো হুমকি ফোনের যে ট্রেন্ড শুরু হয়েছে, এটাও সেই ট্রেন্ডের অংশ। মুম্বই পুলিশ ভুয়ো ফোন কাণ্ডের তদন্তে মামলা দায়ের করছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...