Saturday, April 4, 2026

বনগাঁয় হাইস্কুলের সামনে বিস্ফোরণ, আহত ক্লাস ফাইভের দুই ছাত্র

Date:

Share post:

বনগাঁ থানা এলাকার খড়ুয়া রাজাপুর হাইস্কুলের বাইরে বিস্ফোরণে আহত ক্লাস ফাইভের দুই ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, বনগাঁর খরুয়া রাজাপুর হাই স্কুলের পঞ্চম শ্রেণির দুই পড়ুয়া টিফিনের সময় রাস্তায় বার হয়। স্কুলের পাশের রাস্তায় কাজের জন্য পাথর ফেলা হয়েছিল। সেই পাথরের মধ্যে থেকে উঁকি মারছিল একটি তার। কৌতূহলবশত তারটি হাতে তুলে নেয় দুই ছাত্র। ঘুরিয়ে-ফিরিয়ে দেখার পর তারটি নামিয়ে রাখতে গেলেই বিকট শব্দে বিস্ফোরণ হয়।

আহত পড়ুয়ার দাবি, হাতে তুলে আবার রেখেও দেয় সে। তারপরই প্রচণ্ড শব্দে ফেটে যায়।  বিস্ফোরণের ফলে রাস্তার পাথর এবং ধাতব বস্তু লেগে আহত হয় দুই পড়ুয়া। যার মধ্যে শিবা রায় নামে পঞ্চম শ্রেণির পড়ুয়ার দুই হাতে আঘাত লাগে। ডান হাতে তিনটি আঙুল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কী থেকে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক শংকর সরকার বলেন, দুপুর বেলায় একটি বিকট শব্দ পাই। স্কুলের সামনে রাস্তা তৈরি কাজ চলছে। তার জন্য পাথর ফেলা হয়েছে। সেই পাথরের মধ্যেই কিছুটা একটা ছিল। তার থেকে বিস্ফোরণ হয়েছে। দুজন ছাত্র আহত হয়েছে। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। তদন্ত শুরু হয়েছে।

আহত পড়ুয়া সায়নের এক আত্মীয় বলেন, রাস্তা সাড়াইয়ের জন্য এলাকায় পাথর ফেলা হয়েছে। সেখানেই দুপুরের বিস্ফোরণ হয়। শব্দ শুনে ছুটে আসি। পাথরগুলো আজকেই ফেলা হয়েছে। আমার মতে সব পাথর ভালো করে তদন্ত করে দেখা হোক।

বনগাঁ খড়ুয়া রাজাপুর হাই স্কুলের পাশের রাস্তায় বিষ্ফোণের ঘটনা নিয়ে বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, ওখানে পাথরের মধ্যে ইলেকট্রনিক্স ক্যাপাসিটর ছিল। এটি থেকে ছোট একটি বিস্ফোরণ হয়। এই ধরণের ক্যাপাসিটর সাধারণত ফ্যানে অথবা টেলিফোন লাইনে ব্যবহার করা হয়।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...