Sunday, April 5, 2026

মৃত ঘোষণা হওয়া যুবকই নড়ে উঠলো! রাজস্থানে সাসপেন্ড চার চিকিৎসক

Date:

Share post:

এ যেন পুরো শরৎচন্দ্রের লালু। সরকারি হাসপাতালে এক যুবককে মৃত ঘোষণা করা হয়েছিল। সৎকার করতে নিয়ে যাওয়া হলে হঠাৎই নড়ে ওঠে তার দেহ। দ্রুত যুবককে আবার হাসপাতালে পাঠিয়ে দেখা যায় সে তখনো বেঁচে রয়েছে। এই ঘটনায় রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনুর হাসপাতালের তিনজন চিকিৎসক ও প্রিন্সিপাল মেডিকেল অফিসারকে (Principal RMO) কর্তব্য গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়।

রোহিতাস কুমার (২৫) নামে এক অনাথ মূক-বধির যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝুনঝুনুর বিডিকে (BDK Jhunjhunu Hospital) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে আইসিইউতে (ICU) তার চিকিৎসা চলাকালীন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে তাকে মৃত ঘোষণা করার পর দেহ দীর্ঘক্ষণ রাখা থাকে মর্গে। এরপর শুরু হয় সৎকারের কাজ।

তখনই হয় বিপত্তি। চিতার উপর শোয়ানোর পর সেখানে উপস্থিত ব্যক্তিরা দেখতে পান দেহটি নড়ছে এবং রহিতাস শ্বাস নিচ্ছে। কেউ কেউ এই ঘটনায় ভয় পেয়ে গেলেও দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে তাকে ফের বিডিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। ঘটনায় নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলাশাসক (District Magistrate) রামবতার মিনা হাসপাতালের তিনজন চিকিৎসক ও প্রিন্সিপাল মেডিকেল অফিসারকে (Principal RMO) সাসপেন্ড করেন। কিভাবে এই ঘটনা ঘটলো তা দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...