Friday, April 3, 2026

এই প্রথম বিধানসভায় বিমান চলাচল সংক্রান্ত প্রস্তাব নিয়ে আলোচনা হবে

Date:

Share post:

কলকাতা থেকে লন্ডন, শিকাগো, নিউ-ইয়র্কের মতো একাধিক শহরে সরাসরি বিমান চালানোর প্রস্তাব নিয়ে এবার রাজ্য বিধানসভায় আলোচনা হবে। এই মর্মে আসন্ন অধিবেশনে একটি প্রস্তাব আনছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অধ্যক্ষ ওই প্রস্তাব নিয়ে আলোচনায় সম্মতি দিয়েছেন। আগামী ২৭ তারিখ ওই প্রস্তাবের উপর আলোচনা হবে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এই প্রথম রাজ্য বিধানসভায় বিমান চলাচল সংক্রান্ত কোনও প্রস্তাব নিয়ে আলোচনা হবে।বর্তমানে ইউরোপের কোনও দেশের সঙ্গে কলকাতার সরাসরি বিমান যোগাযোগ নেই।

প্রসঙ্গত, ১৫ বছর আগে শেষবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে উড়ে গিয়েছিল ননস্টপ উড়ান।কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বিমান চালানোর পক্ষে অতীতের বিভিন্ন অনুষ্ঠানে একাধিক বার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলির সঙ্গে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি যোগাযোগ স্থাপনের কথাও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন মু্খ্যমন্ত্রী। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এবার এব্যাপারে বিধানসভায় প্রস্তাব পাশ করার মধ্য দিয়ে বিষয়টিতে গতি আনতে চায় রাজ্য সরকার।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...