Monday, March 16, 2026

রাজধানীর রাস্তায় কনস্টেবলকে কুপিয়ে খুন, এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত

Date:

Share post:

শুক্রবার গভীর রাতে দিল্লিতে কর্তব্যরত পুলিশকে কুপিয়ে খুনের (Delhi police Constable Murder)ঘটনায় শনিবারই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ (Delhi Police)। এবার রবিবারের ভোরে এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্তের বলেই পুলিশ সূত্রে জানা গেছে। ২২ তারিখ রাতে গোবিন্দপুরীর আর্য সমাজ মন্দির এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ কনস্টেবল কিরণপাল সিং (Kiran Pal Singh)। তিন মদ্যপ যুবককে রাস্তায় স্কুটার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে স্কুটারের চাবি কেড়ে নেন। এরপরই ওই পুলিশকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ভোরেই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রক্তাক্ত অবস্থায় কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজধানীতে পুলিশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ। শনিবার দুজনকে গ্রেফতার করা হয়েছিল। তৃতীয়জন এই ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন। সূত্র মারফত জানতে পেরে তাঁর ডেরায় হানা দেয় পুলিশ, ঘিরে ফেলে চারদিক। ঠিক তখনই অভিযুক্ত পাল্টা গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে শেষমেশ এনকাউন্টারে মূল অভিযুক্তের মৃত্যু হয়েছে।

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...