Monday, March 16, 2026

উলটপুরাণ আলিপুর চিড়িয়াখানায়, মানুষের জন্য খাঁচা দেখে আপ্লুত মন্ত্রী বীরবাহা

Date:

Share post:

দেড়শ বছরের ইতিহাসে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি! এবার শীতে একেবারে উলটপুরাণ আলিপুর চিড়িয়াখানায়! ভাবতে পারেন তৈরি হচ্ছে ওয়াক ইন ওয়ে। মানুষের জন্য খাঁচা! আলিপুর চিড়িয়াখানায় এবার দর্শকেরা ঢুকে যাবেন খাঁচায়! কাচের তৈরি খাঁচায় প্রবেশের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না!

শুধু তাই নয় , এতদিন যাদের খাঁচায় বন্দি দেখেছেন; সেই পাখিরা এখন থেকে মুক্ত। আর বিশেষ ভাবে তৈরি গ্লাস এনক্লোজারে ঢুকতে পারবেন দর্শকে্রা। যেন খাঁচায় মানুষ আর মুক্ত পাখির‌ মেলবন্ধন।

সোমবার শীতের মরশুমে শুরু হয়েছে বার্ডস উইংসে ওয়াক ইন ওয়ে। ৬০ মিটার লম্বা এবং প্রায় ৪ মিটার উঁচু কাচের তৈরি খাঁচা। খাচায় হেঁটে যেতে মুক্ত বিহঙ্গদের দেখবেন আশেপাশে।
দেশ-বিদেশের ১৪ টি প্রজাতির পাখি থাকবে এই এনক্লোজারে। প্রায় দেড়শটি পাখি রাখা হয়েছে। খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। তাই এই কাঁচের খাঁচা থেকে খুশি সবাই। পাখিদের জন্য হলেও এখনই বাঘ সিংহ বা অন্য বন্যপ্রাণীদের ক্ষেত্রে এরকম গ্লাসওয়াক করার চিন্তাভাবনা আপাতত নেই চিড়িয়াখানা কর্তৃপক্ষের।

এই ওয়াক ইন এনক্লোজারের উদ্বোধনের সঙ্গে সঙ্গে অন স্পট অনলাইন টিকিটের উদ্বোধন করেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।নানা প্রজাতির পাখির খুব কাছ থেকেই পাখির সঙ্গে তুলতে পারবেন সেলফিও। এবার সেই সুযোগও করে দিল আলিপুর চিড়িয়াখানা।

কাচের তৈরি খাঁচায় প্রবেশের জন্য অতিরিক্ত মূল্য দিতে হবে না!

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...