Wednesday, March 18, 2026

কে হবেন কেকেআরের অধিনায়ক ? মুখ খুললেন নাইট সিইও

Date:

Share post:

গত দু’দিন জেড্ডায় ছিল ২০২৪ আইপিএল-এর মেগা নিলাম। সেখানে দশ ফ্রাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। আইপিএলের নিলামের শেষ দিকে অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে কেনে কলকাতা । অপরদিকে ভেঙ্কটেশ আইয়রকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছে কেকেআর। এখন প্রশ্ন হচ্ছে কে হবেন নাইট রাইডার্সের অধিনায়ক? কারণ গতবারের অধিনায়ক শ্রেয়স আইয়রকে ছেড়ে দেয় কেকেআর। নিলামেও শ্রেয়সের জন্য ঝাঁপায়নি দল। আর প্রশ্ন ওঠে রাহানে বা ভেঙ্কটেশের মধ্যে কি হবে কেউ অধিনায়ক? আর এই নিয়ে এবার মুখ খুললেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর। জানালেন এখনও কিছু ঠিক হয়নি।

এই নিয়ে ভেঙ্কি মাইসোর বলেন, “ সত্যি বলতে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে দল গোছানো হয়েছে। এবার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে। এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে। সকলে এখানে নেই। সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।“ এরপরই তিনি আরও জানান , “ পরিকল্পনা অনুযায়ীই দল গড়া হয়েছে। ২০১২ এবং ২০১৪ সালের পর ২০২৪ সালে আইপিএল জিতেছে কেকেআর। আগামী বছরও আইপিএল জয়ই লক্ষ্য আমাদের।“

এবারের নিলামে জনসন, এনরিখ নোর্টিজে, উমরান মালিকের মতো পেসারদের কিনেছে কেকেআর। সেই সঙ্গে রহমানুল্লা গুরবাজ, কুইন্টন ডি’কক, রভমান পাওয়েল, মইন আলির মতো ক্রিকেটারদের নিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স।

আরও পড়ুন- আইপিএল-এর নিলামের তালিকায় কনিষ্ঠতম ক্রিকেটার এখন কোটিপতি


spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...