Saturday, April 4, 2026

ছেলেকে হারালেন বলিউড পরিচালক অশ্বিনী!দুর্ঘটনায় মৃত্যু ১৮ বছরের জলজের

Date:

Share post:

লং ড্রাইভে যেতে গিয়ে আর ঘরে ফেরা হলো না ‘সন অফ সর্দার’-খ্যাত পরিচালকের ছেলের(Ashwni Dhir’s Son Dies)। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু অশ্বিনী ধীরের ছেলে ১৮ বছরের জলজের! সূত্রের খবর পরিচালকের ছেলে এবং তাঁর বন্ধু যে গাড়ি করে যাচ্ছিলেন সেই ড্রাইভার মদ্যপ ছিলেন। প্রায় ১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন মত্ত সাহিল মেন্ধা (Sahil Mendha)। গাড়িটি ভিলে পার্লেতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। শোকাহত পরিচালকের পরিবার।

মৃতের পরিবার সূত্রে জানা যায় চার বন্ধু গোরেগাঁও ইস্টে জলজ ধীরের বাড়িতে রাত তিনটে পর্যন্ত আড্ডা দেওয়ার পর লং ড্রাইভে বেরিয়ে যান। বান্দ্রার সিগড়ি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে ফেরার সময় ভিলে পার্লের সাহারা স্টার হোটেলের কাছে নিয়ন্ত্রণ হারায় গাড়ির। সার্ভিস রোড ও সেতুর মধ্যবর্তী ডিভাইডারে ধাক্কা মারেন সাহিল। তিনি এবং জিমি সামান্য আহত হলেও, পিছনের সিটে বসে থাকা জলজ এবং সার্থকের গুরুতর আঘাত লাগে। জলজকে প্রথমে যোগেশ্বরী ইস্টের ট্রমা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।মোটর ভেইকেল অ্যাক্টের একাধিক ধারায় সাহিল মেন্ধার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভিলে পার্লে পুলিশ।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...