Thursday, June 11, 2026

রাজ্যে হাতির হামলা ও মৃত্যুর ঘটনা কমেছে, বিধানসভায় মন্তব্য বনমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে হাতির সংখ্যা ক্রমশ: বাড়েছে।যদিও বন দফতরের তৎপরতায় রাজ্যে হাতির হামলা ও মৃত্যুর ঘটনা কমেছে বলে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন। বুধবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্যে  হাতির সংখ্যা  বাড়ছে। ২০২০-২১ সালে  রাজ্যে ২৫০ থেকে ২৮০ টি হাতি ছিল। গত বছর তা বেড়ে হয় ৬৫০ টি। এবছর  তা আরও বেড়ে হয়েছে ৮০০। এর ফলে জনবসতি এলাকায় হাতি ঢুকে পড়ার ঘটনা বাড়ছে।

তবে  বনকর্মীরা ২৪ ঘণ্টা নজরদারি রাখছেন।ফলে হাতির হামলা এবং তার জেরে মৃত্যুর সংখ্যা কমেছে। গতবছর রাজ্যে  ১০৩ টি হাতির হামলার ঘটনা ঘটেছিল। এবার তা  কমে ৫৩ তে নেমে এসেছে।একই সঙ্গে বাঘ এবং বাইসনের সংখ্যা বৃদ্ধির কথাও বনমন্ত্রী জানান।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...