Thursday, June 11, 2026

বোরিংয়ের জল ব্যবহারের শাস্তি! দলিত যুবককে পিটিয়ে মারল পঞ্চায়েত প্রধান

Date:

Share post:

ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh) জাতপাতের শোষণ নতুন নয়। যত বেশিদিন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় রয়েছে, তত খোলাখুলিভাবে জাতপাতের হিংসা ভয়াল আকার নিচ্ছে। এবার শুধুমাত্র ক্ষেতে দেওয়ার জন্য বোরিংয়ের জল ব্যবহার করার জন্য এক দলিত যুবককে (dalit youth) পিটিয়ে মারল পঞ্চায়েত প্রধান (panchayat pradhan) আর তাঁর সাঙ্গপাঙ্গরা। মধ্যপ্রদেশ পুলিশ তদন্ত শুরু করলেও এখনও অধরা সেই প্রধান। বিচার অধরা দলিত পরিবারের।

মধ্যপ্রদেশের শিবপুরির (Shibpuri) ইন্দরগড়ের এক ভাইরাল ভিডিও (ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) তুলে এনেছে দলিত শ্রেণির উপর উচ্চবর্ণের অত্যাচারের নিদারুণ ছবি। মামার বাড়ি ইন্দরগড়ে গিয়ে ক্ষেতের কাজ দেখাশোনা করছিল বছর আঠাশের নারদ যটব। ভুল বশত সে বোরিংয়ের জল (boring water) দিয়ে ক্ষেতে জল দিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে পঞ্চায়েত প্রধান পদম সিং ধাকড় কিছু লোকজন নিয়ে নারদের উপর চড়াও হয়। কিছু বুঝে ওঠার আগেই লাঠি হাতে আসা সেই সাঙ্গপাঙ্গরা বেধড়ক মারতে থাকে নারদকে।

ভাইরাল ভিডিওতে (viral video) দেখা যায় মার খেয়ে নিজেকে রক্ষা করার ক্ষমতা চলে যাওয়ার পরেও লাঠির বাড়ি পড়তে থাকে নারদের উপর। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে শিবপুরী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। পরিবার সুভাষপুরা থানায় (Subhashpura police station) একটি অভিযোগ দায়ের করে।

Related articles

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...

‘দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো আমার কর্তব্য’, স্পষ্ট করলেন শত্রুঘ্ন

স্পিকারকে দেওয়া চিঠিতে এখনও স্বাক্ষর করেননি সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু তার আগেই তাঁকে নিয়ে শুরু হয়েছে...