Friday, April 3, 2026

আলু বীজ উৎপাদনে শীঘ্রই স্বনির্ভর হবে বাংলা! বিধানসভায় জানালেন কৃষিমন্ত্রী

Date:

Share post:

খুব শীঘ্রই আলু বীজ উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে রাজ্য। আগামী বছর থেকে রাজ্যে ৫০ লক্ষ আলু বীজ উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

বিধানসভায় কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপরে আলোচনার জবাব দিতে গিয়ে কৃষিমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যেই আলু বীজ উৎপাদনে পাঞ্জাব নির্ভরতা থেকে সম্পূর্ণ মুক্ত হবে রাজ্য। কৃষি দফতর সব ধরনের সতর্কতার সঙ্গে নিজস্ব খামারে ভাইরাস মুক্ত আলু বীজ তৈরি করছে। এদিন বিধানসভায় কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকেও ওই প্রসঙ্গটি ওঠে। সেখানে বিজেপির এক বিধায়ক আলু বীজ সম্পর্কিত বিষয়ে প্রশ্ন করেন। জবাবে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “আমরা সর্তকভাবে কৃত্রিম বীজ তৈরি করছি। সামনের বছর ৫০ লক্ষ আলুবীজ আমরা উৎপাদন করব।” শোভনদেব এও বলেন, ২০৩০ সালে আমাদের আর পাঞ্জাবের ওপর নির্ভর করতে হবে না। তখন আমরা আলু বীজ উৎপাদনে নিজেরাই স্বনির্ভরশীল হয়ে উঠব।

আরও পড়ুন- ট্যাব জালিয়াতি ধরেছি, নতুন আইন আসছে: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...