Wednesday, March 25, 2026

জাল পাসপোর্ট-সহ কলকাতা থেকে গ্রেফতার বাংলাদেশের নেতা!

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর যখন শিরোনামে, তখন শহর কলকাতা (Kolkata) থেকে জাল পাসপোর্ট-সহ বাংলাদেশের এক বাসিন্দাকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর ধৃত সেলিম মাতব্বর নিজেকে বাংলাদেশের বিএনপি নেতা (BNP Leader) হিসেবে দাবি করেছেন। আজ তাঁকে আদালতে তোলা হবে।

কলকাতা পুলিশ (Kolkata Police) সূত্রে জানা যায় শুক্রবার রাতে পার্কস্ট্রিটের একটি হোটেলে অভিযান চালানো হয়। খবর ছিল সেখানে জাল পাসপোর্ট নিয়ে কিছু অনুপ্রবেশকারী রয়েছেন। হাতেনাতে পাকড়াও করা হয় বাংলাদেশের মাদারিপুরের (Madaripur, Bangladesh) ওই বাসিন্দাকে। পুলিশের কাছে ধৃত ব্যক্তি জানিয়েছেন যে বছর দুয়েক আগে আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে নাকি তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন। টাকা দিয়ে অনায়াসে ভুয়ো পাসপোর্ট এবং আধার কার্ড বানিয়ে ওই বাংলাদেশের বাসিন্দা যেভাবে কলকাতায় থাকছিলেন তাতে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে কলকাতা পুলিশের অন্দরে। পাশাপাশি গত দুবছর ধরে কোথায় কোথায় সেলিম থেকেছেন বা জাল পরিচয় তৈরি করতে কারা সাহায্য করেছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...