Tuesday, June 9, 2026

ডলারের বিকল্প আনলে ১০০ শতাংশ মাশুল! ব্রিকস দেশগুলিকে ট্রাম্পের হুঁশিয়ারি

Date:

Share post:

ব্রিকস দেশগুলি আন্তর্জাতিক বাণিজ্যের বিকল্প হিসাবে ডলারের (Dollar) বিকল্প হিসাবে অন্য মুদ্রা ব্যবহার করলে সব দেশের উপর ১০০ শতাংশ বাণিজ্য কর ধার্য করার হুঁশিয়ারি আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার আগেই নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তৎপর ট্রাম্প। যদিও ব্রিকস (BRICS) দেশগুলি রাশিয়ার প্রভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারের বিকল্পের পথে হাঁটার পরিকল্পনা ট্রাম্পের সেই পরিকল্পনায় বাধা হতেই রুদ্রমূর্তি ট্রাম্প।

সম্প্রতি ব্রিকস ২০২৪ (BRICS Summit 2024) সম্মেলনে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারের বিকল্প খোঁজা শুরু হয়েছে। এতদিন ডলারই বিশ্বের প্রধান বাণিজ্য বিশেষত তেল কেনা-বেচার মাধ্যম হিসাবে কাজ করেছে। যাবতীয় বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলেছে ডলার। তবে এই সম্মেলনে তুর্কি, আজারবাইজান, মালয়েশিয়ার মতো দেশগুলির অন্তর্ভুক্তির সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম হিসাবে ডলারকে সরিয়ে দেওয়ার প্রস্তাব এসেছে। বিশ্বের ৫৮ শতাংশ বাণিজ্যের রাশ যে মুদ্রার হাতে এবার তাকে সরানোর সওয়াল করেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর দাবি, মধ্যপ্রাচ্যের (middle east countries) দেশগুলি যদি ডলারের মাধ্যমে বাণিজ্য করতে না চায় তাহলে সেই মাধ্যম বদল করা আবশ্যক হবে।

ডলারকে সরিয়ে বিকল্প মুদ্রার ভাবনা চিন্তা শুরু হতেই সরব ট্রাম্প। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, ব্রিকস (BRICS) দেশগুলি ডলারকে বাণিজ্যের মাধ্যম থেকে সরিয়ে দেবে আর আমরা দেখব, সেই সময় শেষ। এই দেশগুলির পক্ষ থেকে আমেরিকা প্রতিশ্রুতি চায় যেন ব্রিকসের মাধ্যম হিসাবে অন্য কোনও মুদ্রা না আসে, আর ডলারই যেন বাণিজ্যের মাধ্যম হিসাবে থাকে। নাহলে এই দেশগুলির উপর আমেরিকা ১০০ শতাংশ কর (100 percent tarrif) চাপাবে। সেই সঙ্গে আমেরিকার অর্থনীতিতে কোনও বাণিজ্য বন্ধের হুঁশিয়ারিও দেন তিনি। আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম থেকে ডলারকে সরিয়ে ফেলার চেষ্টা ব্রিকসের অন্তর্গত যে দেশ করবে তাকে আমেরিকা “গুড বাই” জানাবে বলেও স্পষ্ট করে দেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...