Saturday, April 4, 2026

কুর্সির কিস্যা: বৃহস্পতিতে মহা মুখ্যমন্ত্রী পদে শপথ ফাড়নবিশেরই

Date:

Share post:

মহা কুর্সিতে প্রত্যাবর্তন পাকা দেবেন্দ্র ফাড়নবিশের (Devendra Fadnavis)। জোটের জট কাটিয়ে নির্বাচনের ফলাফল প্রকাশের ১০ দিনেরও বেশি পরে মুখ্যমন্ত্রী পেতে চলেছে বাণিজ্য নগরী। তবে এই দোলাচলে মহাযুতী জোটের ঐক্য নিয়ে যে বেলুন উড়িয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) তা যে ফুটো হয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। ফলে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে একনাথ শিণ্ডের (Eknath Shinde) সঙ্গে বিজেপির বিরোধ চলাকালীন পর্যায়ে নীরবতাই অবলম্বণ করেছেন মোদি। অতঃপর বৃহস্পতিবার সেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ফাড়নবিশ।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়নবিশ। বিজেপির শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক- অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitaraman) এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী (Vijay Rupani) বৈঠক করে দেবেন্দ্রর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবকে সকলেই সমর্থন করেন।

 

বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, বিধায়ক দলের নেতা হতে পেরে সম্মানিত। বিজেপির ১৩২ জন বিধায়কের সমর্থন পেয়েছি। পাশাপাশি, মোদি এবং শাহকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। আবারও মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শিন্ডে (Eknath Shinde)। দড়ি টানাটানি শুরু হয় ফড়নবিশ (Devendra Fadnavis) এবং শিন্ডের মধ্যে। অবশেষে এই মুখ্যমন্ত্রী হলেন ফড়নবিশ।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...