Saturday, April 4, 2026

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে সেই ফড়নবিশ

Date:

Share post:

একনাথ শিন্ডে নয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন দেবেন্দ্র ফড়নবিশ। ১০ দিন ধরে জল্পনা চলার পর শিন্ডেকে দূরে সরিয়ে মুখ্যমন্ত্রী এবং বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের নেতা হিসেবেও বেছে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ফড়নবিশ। বিজেপির শীর্ষ নেতৃত্বের ঠিক করে দেওয়া দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক- অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী বৈঠক করে দেবেন্দ্রর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবকে সকলেই সমর্থন করেন।

বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, বিধায়ক দলের নেতা হতে পেরে সম্মানিত। বিজেপির ১৩২ জন বিধায়কের সমর্থন পেয়েছি। পাশাপাশি, মোদি এবং শাহকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ২৮৮টি আসনের মধ্যে ক্ষমতাসীন জোটের তিন দল— যথাক্রমে ১৩২, ৫৭ এবং ৪১টি আসনে জিতেছে। আবারও মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন শিন্ডে। দড়ি টানাটানি শুরু হয় ফড়নবিশ এবং শিন্ডের মধ্যে। অবশেষে এই মুখ্যমন্ত্রী হলেন ফড়নবিশ।

 

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

Related articles

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...