Monday, April 6, 2026

মগরায় পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর বোমা, ধৃত দুই দুষ্কৃতী

Date:

Share post:

চলছিল নাকা চেকিং।কারণ, একদল ডাকাতের খবর ছিল পুলিশের কাছে।ত্রিবেনী কালিতলার কাছে এসে প্রায় ধরেও ফেলেছিল দুষ্কৃতীদের।সেই সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর বোমা হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী।চারজনের মধ্যে দুজন পালাতে পারলেও, দুজন পুলিশের জালে ধরা পড়ে।আটক করা হয়েছে দু’টি বাইক। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।

ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে দু’টি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। ডাকাতি করে পালাচ্ছে খবর পায় পুলিশ। হুগলির মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি শুরু করে। সেই সময় দু’টি নম্বর প্লেটহীন বাইকে করে চার দুষ্কৃতী কল্যানী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়ি দাঁড় করাতে বলে। কিন্তু দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পিছু ধাওয়া করে।বিটিপিএস টাউনশিপ গেটে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আর টি মোবাইল ভ্যান থেকে অন্য পুলিশদের সতর্ক করে দেওয়া হয়।

পুলিশ কালিতলা ব্রিজের কাছে রাস্তা আটকায় দুষ্কৃতীদের। ব্রিজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিংয়ে ধাক্কা মারে দুষ্কৃতীরা। পিছনে চলে আসে পুলিশের ভ্যান। দুষ্কৃতীদের কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা। সেই ব্যাগ তারা ছুঁড়ে মারে গাড়ির সামনে। দু’জন পুলিশ কর্মী আহত হন। সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। ধ্বস্তাধস্তিতে দু’জনই ব্রিজের নীচে পড়ে যান।পুলিশ জানিয়েছে, দু’টি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল, পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...