Saturday, April 4, 2026

বিদ্যুৎ বিল বাঁচাতে রাজ্যের আরও এক হাজার স্কুলে সৌর প্যানেল বসাবে রাজ্য

Date:

Share post:

বিকল্প শক্তির ব্যবহারে উৎসাহ দিতে রাজ্যের আরও এক হাজার স্কুলের ছাদে সৌর প্যানেল বসাবে রাজ্য সরকার। শিক্ষা দফতর ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে । জেলাগুলির কাছ থেকে উপযুক্ত স্কুলের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।শর্ত হিসেবে বলা হয়েছে প্রস্তাবিত স্কুল ভবনে ১০০০ বর্গফুট ছায়াবিহীন ছাদ থাকতে হবে। দক্ষিণ দিকে বড় কোনও বিল্ডিং বা বড় গাছ থাকলে চলবে না কংক্রিটের পোক্ত ছাদ, স্থায়ী সিঁড়ি, পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এমন স্কুল ভবনে সৌর প্যানেল বসানো যাবে। কলকাতা থেকে ৪৫টি স্কুল, দক্ষিণ ২৪ পরগনার ৮৮টি  স্কুলকে ইতিমধ্যেই মনোনীত করা হয়েছে। এর আগেও ধাপে ধাপে কয়েক হাজার স্কুলে এই প্যানেল বসানো হয়েছে।

প্রসঙ্গত, বিদ্যুৎ খরচ কমাতে রাজ্য সরকার আরও বেশি করে সৌর শক্তির উপরে জোর দিচ্ছে l  তথ্য প্রযুক্তি দফতরের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এইজন্যে ৭৪ কোটি ২৩ লক্ষ টাকা খরচ করে ৬ হাজার ৮৪৪টি বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্যানেল চালু হলে ৩৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বাঁচবে বলে তিনি জানান।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...