Tuesday, March 31, 2026

২০০ ফুট গভীরে পড়ল বাস! কুলুতে বাড়ছে মৃতের সংখ্যা

Date:

Share post:

হিমাচল প্রদেশের কুলুতে (Kullu) ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৩ জনের। আহত অন্তত ২৯ জন, যার মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। পাহাড় থেকে খেলনা গাড়ির মতো প্রায় ২০০ ফুট নিচে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাইভেট বাসটির চালকের। দ্রুত স্থানীয় বাসিন্দারাই প্রথমে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

কুলুর (Kullu) কারসগ এলাকা থেকে রওনা দেওয়া একটি বেসরকারি বাস প্রায় ৩০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল আন্নিতে (Anni)। সাকলডের গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা গিয়ে খাদে পড়ে। অত উঁচু থেকে পড়ার জন্য় বাসটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আহত যাত্রীরা বাস থেকে আশেপাশে ছিটকে পড়েন। প্রবল আওয়াজে স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের রামপুর হাসপাতালে (Rampur Hospital) ভর্তি করা হয়। পুলিশ জানায় আহতেদর মধ্যে ১৫ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনা কীভাবে ঘটল, বাসে কোনও ত্রুটি ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...