Saturday, April 4, 2026

মার্লিন রাইজে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক ম্যাচ, ম্যাচে জয়ী YSCE

Date:

Share post:

মার্লিন রাইজের সৌজন্যে হয়ে গেল এক ক্রিকেট প্রতিযোগিতা। যেখানে অংশগ্রহণ করতে দক্ষিণ আফ্রিকা থেকে আসে জোহানেসবার্গের ওয়াটারস্টোন কলেজের ১২ সদস্যের একটি দল। এই দলের মুখোমুখি হয় মার্লিন রাইজে যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্সের। যেখানে ওয়াটারস্টোন কলেজকে ৬ উইকেটে হারায় যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্স।

৪০ ওভারের এই ম্যাচে YSCE-এর হয়ে মূলত অংশগ্রহন করে অনুর্ধ্ব-১৩ এবং ১৫ খুদে প্রতিভাবান ক্রিকেটাররা। এদিন ওয়াটারস্টোন কলেজ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে দশ উইকেট হাড়িয়ে ২০৭ রান করে তারা। এই রান তাড়া করতে নেমে YSCE মাত্র ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।২০৮ রান করে।

উল্লেখ্য, মার্লিন গ্রুপ এবং যুবরাজ সিং সেন্টারস অফ এক্সেলেন্স-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় YSCE একাডেমি। এই ম্যাচ নিয়ে মার্লিন গ্রুপের এমডি, সাক্ষেত মোহতা বলেন, “আমরা মার্লিন রাইজে এমন একটা ম্যাচ আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত। এই ধরনের ম্যাচগুলি আমাদের ওয়াইএসসিই -এর তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিযোগিতা করার এবং অনেক কিছু শেখার জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম তৈরি করবে।“

আরও পড়ুন- আগামিকাল বাগানের সামনে কেরালা ব্লাস্টার্স, ঘরের মাঠে জয়ই লক্ষ্য মোলিনার

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...