Friday, June 26, 2026

আগামিকাল বাগানের সামনে কেরালা ব্লাস্টার্স, ঘরের মাঠে জয়ই লক্ষ্য মোলিনার

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরে মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জোসে মোলিনার দল। সেই জায়গায় দশম স্থানে কেরালা। তবে কোন সমীকরণ নয়, বরং প্রতিপক্ষ সমীহ বাগান কোচের।

এদিন সাংবাদিক সম্মেলনে মোলিনা বলে, “ কেরালা হয়তো নিজেদের সেরা ফর্মে নেই। বেঙ্গালুরু ম্যাচে ভাল লড়াই করেছে ওরা। তাই কোনও দলকেই ছোট করে দেখতে রাজি নই। কঠিন ম্যাচ হতে চলেছে। কে্রালাকে হারাতে গেলে সেরা ফর্ম দরকার। বাড়তি আত্মবিশ্বাসের কোনও জায়গা নেই। এখানে প্রতিদিন লড়াই করতে হয়। যদি কোনও ফুটবলারের মধ্যে খামতি থাকে তাহলে অন্য কেউ সেই জায়গা নিয়ে নেবে।“

কেরালার বিরুদ্ধেও গ্রেগ স্টুয়ার্টকে খেলাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রাখলেন মোলিনা। সেই নিয়ে বাগান কোচ বলেন, “গত এক মাস ধরেই গ্রেগের হাঁটুতে সমস্যা রয়েছে। আগের দিন ব্যথার কারণে অনুশীলন করতে পারেনি। অনুশীলনের পর ঠিক করব ওকে নিয়ে কী করা যায়।“ তবে এদিকে একটা দিক দিয়ে মোলিনাকে শান্তি দিয়েছে কার্ড সমস্যা কাটিয়ে কেরালা ম্যাচে ফিরছেন শুভাশিস বসু এবং আলবের্তো রদ্রিগেস।

আরও পড়ুন- বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কোটিপতি গুকেশ, কত টাকা পুরস্কার মূল্য পেলেন ভারতীয় এই দাবাড়ু ?

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...