Friday, April 3, 2026

হিমন্ত-রাজ্যে উৎসবে দেদার মদ্যপান, গণধর্ষণে গ্রেফতার ৮

Date:

Share post:

রাস উৎসবে মদ্যপান করে এক তরুণীর গণধর্ষণের ঘটনায় আটজনকে গ্রেফতার করল গুয়াহাটি (Guwahati) পুলিশ। গড়চুক থানা এলাকায় গণধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পর গ্রেফতার করা হয় আট জনকে। যদিও ধর্ষিতা তরুণী পুলিশে দ্বারস্থ হননি। তাঁর খোঁজ চালাচ্ছে গুয়াহাটি পুলিশ(Guwahati police)।

নভেম্বরের মাঝামাঝি গড়চুক এলাকায় রাস উৎসব অনুষ্ঠিত হয়। সেখানেই এক তরুণ এক তরুণীকে সঙ্গে নিয়ে যায়। সেখানেই আরো ৮ যুবকের সঙ্গে বরগাঁও (Bargaon) যায় তারা। ভিডিও (video) থেকে উঠে আসে বরগাঁওতে ওই যুবকরা মদ্যপান করে। এরপর তরুণীকে গণধর্ষণ করা হয়।

গুয়াহাটি পুলিশের দাবি, নয় অভিযুক্তের মধ্যে তিনজন যুবতীকে ধর্ষণ করে এবং বাকিরা তার ছবি তোলে (filmed)। পরে সেই ভিডিওই ভাইরাল হয়। ভাইরাল ভিডিওর সূত্র ধরে ৮ জনকে গ্রেফতার করা গেলেও একজন এখনো পলাতক।

তবে যে বরগাঁও এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই যুবকদের প্রায়ই দেখা যায় সেখানে। তারা ওইখানে এসে মদ্যপান (drink) ও অন্যান্য নেশা করে। তারই পরিণতিতে রাস উৎসবের দিন গণধর্ষণ করা হয় ওই তরুণীকে। পুলিশ ভিডিওর সূত্র ধরে নির্যাতিতার খোঁজ চালাচ্ছে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...