Saturday, March 14, 2026

স্বাস্থ্য পরিষেবায় সুখবর মুখ্যমন্ত্রীর উদ্যোগে, এবার ব্লক হাসপাতালেও ন্যায্যমূল্যের ওষুধ দোকান

Date:

Share post:

২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কুর্সিতে বসার পরই পাল্টে গিয়েছিল সবকিছু। প্রভূত উন্নতি শুরু হয়েছিল নানা ক্ষেত্রে। স্বাস্থ্য ক্ষেত্রেও তিনি নিয়েছিলেন বেশ কিছু যুগান্তকারী সিদ্ধান্ত। তার মধ্যে মাস্টারস্ট্রোক ছিল হাসপাতালে হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান অর্থাৎ ফেয়ার প্রাইস মেডিসিন শপ। এবার সেই পরিষেবার আর একটু ব্যাপ্তি ঘটাচ্ছেন মুখ্যমন্ত্রী।

শহরের বড় হাসপাতাল বা জেলা-মহকুমা হাসাপাতালের পাশাপাশি এবার ফেয়ার প্রাইস মেডিসিন শপ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক হাসপাতালেও। অর্থাৎ শহরের পাশাপাশি গ্রামীণ হাসপাতালেও মিলবে ন্যায্যমূল্যের ওষুধ। মুখ্যমন্ত্রীর এই নয়া পরিকল্পনায় সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের দুয়ারে স্বল্পমূল্য ওষুধের দোকান এনে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ১৩ বছরে সম্পূর্ণ বিনামূল্যের চিকিৎসা ও ফ্রি মেডিসিনের পরিষেবা দিয়েছেন। স্বাস্থ্যসাথী-সহ একের পর এক নয়া প্রকল্প চালু করে চিকিৎসা পরিষেবা উন্নত করেছেন। নিত্যদিন তিনি চিন্তা করছেন, কী করে মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া যায়। তাঁর সাধ্যের মধ্যে যা রয়েছে, তা তিনি মা-মাটি-মানুষের হাতে পৌঁছে দিতে তৎপর। তাই রাজ্যের গ্রামীণ এলাকার মানুষের জন্য ২০২৫ সালের মধ্যে বাংলার ৩৪৭টি ব্লক ও গ্রামীণ হাসপাতালগুলিতে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলার পরিকল্পনা নিয়েছে। তা হলে রাজ্যে পেয়ার প্রাইস মেডিসিন শপের সংখ্যা বেড়ে হবে কমপক্ষে ৪৬৪টি। কমপক্ষে ১৪০টি ওষুধ সুলভ মূল্যে এই ন্যায্যমূলের ওষুধের দোকানে পাওয়া যাবে।

সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দফতর থকে ইতিমধ্যেই জানানো হয়েছে, রি-টেন্ডার হওয়া পুরানো ন্যায্য মূল্যের দোকানগুলিতে অন্তত ৫০ শতাংশ ছাড়ে ওষুধ পাবেন রোগীরা। আর সর্বোচ্চ ‘ডিসকাউন্ট’ সেখানে ৮৬ শতাংশ। আর এমন আভাসও মিলেছে ব্লক বা গ্রামীণ হাসপাতালগুলিতে ফেয়ার প্রাইস মেডিসিন শপ হলে আরও বেশি ছাড় মিলবে।

উল্লেখ্য, বাংলায় বর্তমানে মেডিক্যাল কলেজ, জেলা, মহকুমা, স্টেট জেনারেল এবং একটি-দুটি গ্রামীণ হাসপাতাল মিলিয়ে ১১৭টি ন্যায্যমূল্যের দোকান রয়েছে। সেখানে ১০ বছর ধরে রয়েছে পুরনো চুক্তি। সম্প্রতি ফের টেন্ডার হয়েছে। ১০৫টি দোকানের জন্য নতুন একাধিক সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১২টি জায়গায় টেন্ডার হওয়া বাকি। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানান, এবার রাজ্যের সব ব্লক হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান হবে। তা হবে ২০২৫ সালের মধ্যেই।

আরও পড়ুন- রাহুলের পাশে দাঁড়ানোর খেসারত! মধ্যপ্রদেশে ‘ইডির চাপে’ আত্মঘাতী দম্পতি

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...