Tuesday, February 10, 2026

১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকী, মাসভর কর্মসূচির ডাক তৃণমূলের

Date:

Share post:

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী। তাই চিরাচরিত প্রথা মেনে, সাতদিনের জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে দলের তরফে। ইতিমধ্যেই ব্লকে ব্লকে কীভাবে কর্মসূচি পালন করা হবে সেই নিয়ে নির্দেশ দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। জেলা থেকে বুথ স্তর পর্যন্ত রূপায়িত করতে হবে এই যাবতীয় কর্মসূচি।

একেবারে প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি পতাকা উত্তোলন এবং মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। এছাড়াও সেদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির নিবিড় প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ২ জানুয়ারি থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রচার করতে হবে জেলা, ব্লক, ওয়ার্ড স্তরে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ৩০ জানুয়ারি মহাত্মা গান্ধীর প্রয়াণদিবসেও পৃথক কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তৃণমূল সরকারের যেসব জনমুখী প্রকল্প রয়েছে সেগুলি নিয়েও প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রাজ্যের মন্ত্রী, জেলা সভাপতি, ব্লক সভাপতি, টাউন সভাপতি, বিধায়ক, সাংসদ সকলকে এই কর্মসূচিতে অংশ নিতে হবে। এই প্রচার কর্মসূচির পাশাপাশি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের ফল বিতরণ, দুঃস্থদের শীতবস্ত্র প্রদান এবং রক্তদান শিবিরের আয়োজন করার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন- এত উৎসব! জেলমুক্তির পরে নেটিজেনদের সমালোচনার তিরে অল্লু অর্জুন

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় ইডি, কয়লা মামলায় গ্রেফতার ২

কয়লা কাণ্ডে চিন্ময় মণ্ডল এবং কিরণ খাঁ নামে দুজনকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জানা গেছে অভিযুক্তরা কয়লা...

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করে আত্মসমর্পণ! চাঞ্চল্য হাড়োয়ায়

৩০ টাকা স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। যার জেরে স্ত্রীর গলা টিপে খুন করলো যুবক (Murder incident)! ঘটনার পর থানায়...

সুযোগ দিয়ে তবেই অনাস্থা: স্পিকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

বিরোধীরা এমন কোনও পদক্ষেপ নেবে না যাতে বিজেপির সঙ্গে তাঁদের পার্থক্য স্পষ্ট বোঝা যায়। লোকসভার স্পিকার যে অধিবেশন...

সিদ্ধান্ত বদল! আমিরের ছবিতে প্লেব্যাক করলেন অরিজিৎ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। প্রিয় গায়কের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া তাঁর সতীর্থ...