Saturday, April 4, 2026

প্রয়াত তবলার জাদুকর জাকির হোসেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তী তবলা-শিল্পী জাকির হোসেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন তিনি। উস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনের অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও দুঃখিত। দেশের পক্ষে এটি বিশাল ক্ষতি। আমি মহান শিল্পীর পরিবার, ভ্রাতৃত্ব এবং অনুসারীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।

১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম জাকিরের। মাত্র ৩ বছর বয়স থেকে তাঁর তবলায় হাতেখড়ি। ১২ বছরে তার তবলা সবাইকে মুগ্ধ করে। সেই সময় থেকে তিনি দেশের বিভিন্ন প্রান্ত অনুষ্ঠান করতেন। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে বড় অবদান রয়েছে জাকির হুসেনের। তবে দীর্ঘদিন ধরে আমেরিকাতেই থাকতেন কিংবদন্তি তবলা বাদক উস্তাদ আল্লা রাখা খানের পুত্র জাকির হুসেন।

১৯৮৮ সালে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হন তিনি। ২০০২ সালে কেন্দ্রীয় সরকার তাঁকে পদ্মভূষণ সম্মান দেয়। ২০২৩ সালে তাঁকে পদ্মবিভূষণে ভূষিত করা হয়। এর পাশাপাশি পেয়েছেন সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরষ্কারও । তাছাড়াও চলতি বছরেই গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন এই তবলার জাদুকর।

আরও পড়ুন- অতুল সুভাষ মৃত্যু: সংসদীয় তদন্ত কমিটি তৈরির দাবি শহর থেকে

_

_

_

_

_

_

_

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...