Saturday, April 4, 2026

মস্কোয় বিস্ফোরণে মৃত রুশ সেনার রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধান!

Date:

Share post:

মঙ্গলের সকালে মস্কোর একটি আবাসনের বাইরে স্কুটার বিস্ফোরণে মৃত্যু হল রুশ সেনার (Russian Army)রাসায়নিক অস্ত্র বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের (Igor Kirillov)। কে বা কারা স্কুটারে বোমা রেখে দিয়েছিলেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর বিস্ফোরণে মৃত্যু হয়েছে ইগরের সহকারীরও। পরিকল্পিত হামলা কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

গত তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবহে এই প্রথম এত বড় মাপের কোনও রুশ নেতার খুন হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর পিছনে কি জঙ্গি মদত রয়েছে? সন্দেহ এড়ানো যাচ্ছে না। আপাতত দুই আধিকারিককে খুনের অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করেছে রাশিয়ার তদন্তকারী সংস্থা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে রাশিয়া একাধিকবার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। এমনকি আমেরিকার অভিযোগ যুদ্ধক্ষেত্রে ক্লোরোপিকরিন নামে একটি রাসায়নিক ব্যবহার করেছে রুশ বাহিনী। আমেরিকার এই অভিযোগকে অবশ্য পাত্তা দেয়নি পুতিনের দেশ। মস্কোয় এই স্কুটার বোমা বিস্ফোরণের এক দিন আগেই ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ গ্রেফতারি পরোয়ানা জারি করে কিরিলভের বিরুদ্ধে। এই বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে কোনও মন্তব্য করেনি ইউক্রেন ।

Related articles

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...