Saturday, May 16, 2026

বড়দিনের উৎসবের উদ্বোধন বৃহস্পতিবার, সেজে উঠেছে অ্যালেন পার্ক

Date:

Share post:

কলকাতার বড়দিন মানেই পার্কস্ট্রিট (Park Street), অ্যালেন পার্ক (Allen Park)। শহরের এই এলাকা বড়দিনে যেন হার মানায় বিদেশের বড়দিন উদযাপনকে। ইউরোপ আমেরিকার অনেক বড় শহরেই এমন ভাবে বড়দিন উদযাপন হয় না বলেই দাবি প্রবাসী বাঙালিদেরও। ফলে বড়দিনের পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ককে সাজিয়ে তুলতে রাজ্য সরকার বিশেষ প্রয়াস নেয়। এ বছরের বড়দিনের উৎসবের উদ্বোধন হবে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত দিয়ে।

বাঙালি বারো মাসে তেরো পার্বণ। তবে বড়দিন মানে কেক, ওয়াইন আর বাহারি ক্রিসমাস ট্রি। আর এই সব কিছুই টানে অ্যালেন পার্কের (Allen Park) দিকে। এ বছরও ২৩ ডিসেম্বর থেকে সেখানে শুরু হবে টানা বড়দিনের উৎসব (Christmas carnival)। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই শীতকালীন উৎসবের সূচনা হবে ১৩ ডিসেম্বর। তবে ২৪ ও ২৫ ডিসেম্বর জনসাধারণের জন্য বন্ধ থাকবে অ্যালেন পার্ক।

বৃহস্পতিবার উদ্বোধনের আগে প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার থেকেই যেন আলাদা চেহারা নিয়েছে অ্যালেন পার্ক। পার্ক স্ট্রিটে বসেছে বাহারি আলো। শহর থেকে দু একদিনের জন্য শীতের আমেজ মুছে গেলেও শহরবাসীর মনে উৎসবের আমেজ এনে দিচ্ছে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক (Allen Park)।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...