Wednesday, June 24, 2026

কেন্দ্রের স্বীকৃতি আসানসোল জেলা হাসপাতালকে: গুণগত মানে সেরা

Date:

Share post:

রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে নতুন পালক জুড়ল কেন্দ্রের হাত দিয়ে। রাজ্যের হাসপাতালে সমীক্ষায় গুণগত মানে সেরার স্বীকৃতি পেল পশ্চিম বর্ধমান (West Bardhaman) জেলার আসানসোল জেলা হাসপাতাল (Asansol District Hospital)। কাজের স্বীকৃতি পেয়ে খুশি চিকিৎসক থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা।

পশ্চিম বর্ধমান জেলার আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) পশ্চিম বর্ধমান জেলার মানুষের পাশাপাশি পাশ্ববর্তী জেলা এবং ঝাড়খণ্ড থেকে মানুষ আসেন চিকিৎসার জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধিদের সমীক্ষার পরে এই স্বীকৃতি পায় হাসপাতাল। উপযুক্ত পরিকাঠামো (infrastructure) ও চিকিৎসা পরিষেবা (health service) দেওয়ার পাশাপাশি আরও একটি বিভাগে স্বীকৃতি পেয়েছে তারা।

আসানসোল জেলা হাসপাতালের সুপার (Super) নিখিল চন্দ্র দাস বলেন ২০২৩ সালে গুণগত মানের পরীক্ষায় এই হাসপাতালে সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষায় হাসপাতালের তিনটে বিভাগ শংসাপত্র পেয়েছে। সকলের প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। শাসকদলের স্থানীয় নেতাদের দাবি, সরকারি হাসপাতালেও যে উন্নতমানের চিকিৎসা যে হয় তার উদাহরণ হল আসানসোল জেলা হাসপাতাল।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...