Saturday, April 4, 2026

সিরিজ জেতার সুযোগ হাতছাড়া  ভারতের, রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা !

Date:

Share post:

সিরিজ জেতার সুযোগ হাতছাড়া করেছেন ভারতের মহিলা ক্রিকেট দল।ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে যদিও হেরেছে ভারত। দল হারলেও রেকর্ড গড়েছেন স্মৃতি মন্ধানা। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধ শতরান করেছেন তিনি।দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও ব্যাট হাতে রান পেয়েছেন মন্ধানা। ৪১ বলে দুরন্ত ৬২ রান করেছেন তিনি। এটি মন্ধানার কেরিয়ারের ২৯তম অর্ধশতরান। টি-টোয়েন্টিতে এত বেশি অর্ধশতরান আর কারও নেই। এর আগে নিউজিল্যান্ডের সুজি বেটসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মন্ধানা। দু’জনেরই ২৮টি অর্ধশতরান ছিল।কিন্তু এবার বেটসকে টপকে গিয়েছেন মন্ধানা। ১৪৭তম টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েছেন তিনি।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। ২৩টি অর্ধশতরান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের স্তেফানি টেলর ২২টি ও নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ২১টি অর্ধশতরান করে তালিকায় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন।

হরমনপ্রীত কউরের চোট থাকায় দ্বিতীয় ম্যাচে ভারতের অধিনায়কত্ব করেন মন্ধানা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে ভারত। ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের হয়ে ৪৭ বলে ৮৫ রান করেন হেইলি ম্যাথুজ। ৯ উইকেটে হারতে হয় ভারতকে। ম্যাচ হারলেও নজির গড়েছেন মান্ধানা।

 

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...