Saturday, April 4, 2026

সংসদ চত্বরে গায়ে আগুন! গুরুতর আহত যুবক উদ্ধার

Date:

Share post:

সংসদে অধিবেশন না চললেও সংসদ (Parliament) চত্বরে জারি ব্যাপক হইচই। বুধবার সংসদ চত্বরের বাইরে এক যুবকের কীর্তিতে আচমকা চাঞ্চল্য তৈরি হয়। অজ্ঞাত পরিচয় ওই যুবক (unidentified youth) সংসদের বাইরে গায়ে আগুন লাগিয়ে দেয়। দ্রুত তাঁকে উদ্ধার করে আরএমএল হাসপাতালে (RML Hospital) ভর্তি করে দিল্লি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সংসদের বাইরে যেখানে অজ্ঞাত পরিচয় যুবক গায়ে আগুন লাগিয়েছিল সেখানে পেট্রোল (petrol) উদ্ধার করা হয়েছে। পেট্রোল গায়ে ঢেলেই সে গায়ে আগুন দেয় বলে অনুমান পুলিশের। প্রাথমিকভাবে তার পরিচয় প্রকাশের চেষ্টা চালাচ্ছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞদের (forensic team) দল।

২০ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন (winter session)। গোটা অধিবেশনে সংসদের ভিতরেই হইচই হয়েছে। বাইরে কোন দুর্ঘটনা ঘটেনি। তবে বুধবারের যুবকের ঘটনা আবার মনে করিয়ে দিচ্ছে এক বছর আগে সংসদের ভিতরে একদল যুবক যুবতীর স্মোক বোম (smoke bomb) ছোড়ার ঘটনা। যা নিয়ে প্রশ্ন উঠেছিল সংসদের নিরাপত্তা নিয়েও।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...