Saturday, April 4, 2026

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে দেশজুড়ে শোক পালন 

Date:

Share post:

৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। শোকস্তব্ধ দেশ। তাঁর মৃত্যুতে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করতে চলেছে কেন্দ্র, এমনটাই সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এক্স হ্যান্ডেলে শোক জ্ঞাপন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।পাশাপাশি সব সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। শনিবার অর্থাৎ ২৮ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।

বৃহস্পতিবার গভীর রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর মরদেহ দিল্লি এমসের থেকে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ক্যাবিনেটের বৈঠকে রাষ্ট্রীয় শোক পালনের কথা জানানো হবে বলে মনে করা হচ্ছে। জাতীয় কংগ্রেস জানিয়েছে, দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন-সহ সমস্ত আগামী এক সপ্তাহের সমস্ত আনুষ্ঠানিক কর্মসূচি বাতিল করা হয়েছে। এই কদিন দলীয় পতাকাও অর্থনীত রাখা হবে বলে কংগ্রেসের কার্যকরী কমিটির তরফে বলা হয়েছে। বৃহস্পতিবার রাতে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অর্থনীতিবিদ। রাত থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা। ২০০৪ সালে মনমোহন সিং প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হন। ২০০৯ সালেও তিনি ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। পরপর দুবার, সব মিলিয়ে ১০ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন ‘উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার’। বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মনমোহন সিংয়ের মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...