Monday, April 13, 2026

পাঁচদিন পরই অভিষেকের ‘সেবাশ্রয়’ ডায়মন্ড হারবারে, বাড়ি থেকে এক কদম দূরেই সুস্বাস্থ্য পরিষেবা

Date:

Share post:

অপেক্ষা আর দিন পাঁচেকের। তারপরই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকের জন্য শুরু হবে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির।নতুন বছরের ২ জানুয়ারি থেকে শুরু হছে এই শিবির। বাড়ি থেকে পা বাড়ালেই মিলবে পরিষেবা। সুস্বাস্থ্য এখন বাড়ি থেকে এক কদম দূরেই।সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস এটি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ডায়মণ্ড হারবারজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাজির থাকবেন চিকিৎসকরা।

নভেম্বরে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দেন তৃণমূল সাংসদ।

কর্মসূচির নাম দেন ‘সেবাশ্রয়’। এই পরিষেবায় ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় স্বাস্থ্য শিবির চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা করা হয়েছে। সেইমতো প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। এই দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে তাঁদের।বাকি তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও মিলবে শিবিরে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা। তৎক্ষণাৎ ডায়গনিস্টিক টেস্টও হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। অ্যাপ ভিচ্চিক রেজিস্ট্রেশন ও রিয়েল চাইম আপডেট মিলবে। থাকবে হেল্প ডেস্কও। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে রেফারেল সিস্টেমে।

আরও পড়ুন- শেষকৃত্যের জন্য নিগমবোধ ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ, অন্তিম যাত্রায় মানুষের ঢল

 

 

 

 

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...