Saturday, April 4, 2026

ফের চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণ

Date:

Share post:

ফের চম্পাহাটির বাজি কারখানা (Factory) বিস্ফোরণ। ঘটনায় এখনও পর্যন্ত ৩জনের দগ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। শনিবার, দুপুরে হাঁড়ালের বাজি কারখানায় হঠাৎই বিস্ফোরণের আওয়াজ পান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন তাঁরা। দগ্ধ অবস্থায় পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার, ভক্তি সর্দার- নামে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিন, হাঁড়ালের সর্দার পাড়ার ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। পিন্টু বাজি ব্যবসায়ী বলে পরিচিত। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাড়িতে। বাড়িটি সম্পূর্ণ ভেঙেও পড়ে। সূত্রের খবর, বাড়িতে সেই সময় বাজি তৈরি হচ্ছিল। সেই বাজি ফেটেই বিপত্তি বাঁধে। তবে স্থানীয় কারও কারও মতে, বাড়িতে মজুত থাকা বাজি থেকে বিস্ফোরণ ঘটে।

বাড়িতে সেই সময় ছিলেন মালিক পিন্টু মণ্ডল। সঙ্গে শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। তিনজনই অগ্নিদগ্ধ হন। তাঁদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার বাঙুর হাসপাতলে পাঠানো হয়েছে। পিন্টুর শরীর ১০০ভাগই পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু হবে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...