Monday, April 6, 2026

মেলবোর্নে ব্যাট হাতে দাপট নীতিশের, অর্ধশতরান সুন্দরের

Date:

Share post:

মেলবোর্ন শুরু হয়ে গিয়েছে ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। বক্সিং ডে টেস্টে যেখানে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলরা। সেখানে ব্যাট হাতে দাপট নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। নীতিশ কুমার ১০৫রানে অপারাজিত । প্রথম অর্ধশতরান করে পুষ্পার ভঙ্গি নীতিশের। অপর দিকে ৫০ রান সুন্দরের।

১৯১ রানে যখন ধুঁকছিল ভারত। কিছু ক্ষণের মধ্যেই ২২১ রানে ৭ উইকেট হয়ে যায় টিম ইন্ডিয়ার। ঠিক তখনই টিম ইন্ডিয়াকে টেনে তুলল নীতিশ এবং সুন্দর। নীতিশ অপরাজিত ১০৫ রানে। তাঁর ১৭৬ বলের ইনিংসে রয়েছে ১০টি চার এবং ১টি ছক্কা। অপরদিকে ৫০ রান করেন সুন্দর। ১৭ রান করেন রবিন্দ্র জাদেজা। শূন্য রান করেন যশপ্রীত বুমরাহ। ভারতের হয়ে ক্রীজে রয়েছেন নীতীশ এবং মহম্মদ সিরাজ। অজিদের হয়ে তিনটি করে উইকেট প্যাট কামিন্স এবং স্কট বোলান্ডের। ২ উইকেট লিওনের।

এদিকে নীতিশের শতরানের পরই গ্যালারি থেকে চিৎকার করে যাচ্ছিলেন নীতিশের নানা মুতিয়ালা রেড্ডি। ছেলেকে ডেকে যাচ্ছিলেন। ৯০ হাজারের মেলবোর্নের গ্যালারি থেকে সেই চিৎকার নীতীশের কানে পৌঁছনো সম্ভব ছিল না। কিন্তু মুতিয়ালা তখন মরিয়া ছেলেকে ডাকতে।

আরও পড়ুন- বড় ম্যাচ নিয়ে জটিলতা, পিছোতে পারে আইএসএল-এর ফিরতি ডার্বি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...