Saturday, April 4, 2026

তোলাবাজির আখড়া ইডি অফিসই, ঘুষের টাকা উদ্ধার সিবিআইয়ের 

Date:

Share post:

মোদি জমানায় কেন্দ্রীয় এজেন্সির অফিসেই ঘুষের টাকা উদ্ধার! প্রকাশ্যে দেশের অন্যতম ন্যক্কারজনক ঘটনা। যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিরোধীদের হেনস্থা করে বিজেপি (BJP), সেই সংস্থাই তোলাবাজির আখড়ায় পরিণত হয়েছে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ED) অফিস থেকেই ঘুষের টাকা উদ্ধার। প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছে সিবিআই (CBI) বলে খবর। এই ঘটনায় অভিযুক্ত ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক অফিসার।

ঘুষের মামলায় এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে রেইড করছে আর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, সাম্প্রতিক অতীতে এই ঘটনা দেখা যায়নি। যে বিজেপি নেতারা কথায় কথায় এজেন্সি দেখান, এবার কী জবাব দেবেন তাঁরা? এই ঘটনায় চুনকালি পড়ল কেন্দ্রীয় সরকারের মুখে। হিমাচল প্রদেশের সিমলায় (Simla, Himachal Pradesh) ইডির দফতরে অভিযান চালিয়ে একটি ঘুষের মামলায় ১ কোটি ১৪ লক্ষ টাকা উদ্ধার করেছে সিবিআই। এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ঘুষ নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ইডির সিমলা অফিসে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ওই ইডি অফিসারের ভাইকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করেছে সিবিআই। কিন্তু মূল কালপ্রিট পলাতক। এদিকে সিবিআই তল্লাশির পরেই ওই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-সহ তিন আধিকারিককে সিমলার অফিস থেকে বদলি করে দেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...