Saturday, April 4, 2026

সন্তোষ ট্রফির ফাইনালে বাংলা, সেমিফাইনালে সার্ভিসেসকে হারাল ৪-২ গোলে

Date:

Share post:

সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন সেমিফাইনালে সার্ভিসেসকে হারাল ৪-২ গোলে। বাংলার হয়ে জোড়া গোল রবি হাঁসদার। বাকি দুটি গোল মনোতোষ মাজি, নরহরি শ্রেষ্ঠার। বেশ কয়েকবছর ধরে সন্তোষ ট্রফিতে নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারেনি বাংলা। ফাইনালে উঠেও ট্রফি অধরা বঙ্গ ব্রিগেডের। ট্রফির খরা কাটাতে সঞ্জয় সেনকে কোচ করে আনা হয়। শেষবার ২০১৬-১৭ মরশুমে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। আর এবার ফের সুযোগ বঙ্গ ব্রিগেডের সামনে।

ম্যাচে এদিন শুরু থেকে দাপট দেখায় বাংলা। শুরু থেকেই ছোট ছোট পাসে আক্রমণে ওঠে তারা। যার ফলে ম্যাচের ১৭ মিনিটের মাথায় এগিয়ে যায় বাংলা। বাংলাকে গোল করে ১-০ এগিয়ে দেন মনোতোষ মাজি। প্রথমার্ধে বার বার গোলের সুযোগ তৈরি করে বাংলা। যার ফলে ম্যাচের প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে যায় সঞ্জয় সেনের দল। প্রথমার্ধের সংযুক্তি সময়ে ব্যবধান বাড়ান রবি হাঁসদা। একেবারে শেষ মুহূর্তে সার্ভিসেসের রক্ষণের ভুলে ৩-০ করেন নরহরি শ্রেষ্ঠা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় সার্ভিসেস। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান কমায় সার্ভিসেস। আর এর মধ্যেই ৭২ মিনিটে আত্মঘাতী গোল হজম করে বাংলা। ফলে চাপ আরও বাড়ে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ৪-২ করেন রবি। ৩১ ডিসেম্বর ফাইনাল। ফাইনালে কেরল ও মণিপুরের মধ্যে জয়ী দলের মুখোমুখি হতে হবে সঞ্জয় সেনের ছেলেদের।

আরও পড়ুন- গাভাস্করের সঙ্গে দেখা নীতিশের বাবার, ভাইরাল ভিডিও

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...