Sunday, April 12, 2026

অজিদের কাছে চতুর্থ টেস্টে হেরে কী বললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ?

Date:

Share post:

ব্যাটিং ব্যর্থতার কারণে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারল ভারতীয় দল। অ্যাডিলেড, ব্রিসবেনের পর মেলবোর্নেও ব্যাটে রান পাননি বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, ঋষভ পন্থরা। ব্যাটে রান পেয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি , যশস্বী জসওয়াল। এছাড়াও কেউ আর রান পাননি। যার যেরেই ডুবতে হল ভারতীয় দলকে। ম্যাচ হেরে হতাশ ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন, ম্যাচ জেতার রাস্তা তৈরি করতে হয়, আমরা সেটা পারিনি।

ম্যাচ শেষ রোহিত বলেন, “ নিজেদের সবটুকু দিয়েই লড়াই করেছি। আমরা জানতাম ৩৪০ রান তাড়া করা সহজ হবে না। আমরা একটা ভিত তৈরি করতে চাইছিলাম। প্রথম দু’টি সেশনে হাতে উইকেট রেখে খেলতে চেয়েছিলাম। কিন্তু ওরা খুব ভাল বল করেছে। আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। কিন্তু আমরা সেটার ভিত গড়তে পারিনি। ম্যাচ জেতার রাস্তা তৈরি করতে হয়, আমরা সেটা পারিনি।“

মেলবোর্নে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করে ২৩৪ রান । ভারতের জয়ের জন্য দরকার ছিল ৩৪০ রান। দ্বিতীয় ইনিংসে সেই রান তাড়া করতে নেমে যশস্বী লড়াই চালালেও রোহিত-রাহুল-বিরাটরা পারলেন। চতুর্থ টেস্টেও রান পেলেন না রোহিত। ৯ রান করেন তিনি। শূন্যরানে আউট হল রাহুল। ৫ রান করেন বিরাট কোহলি। ৩০ রান করেন ঋষভ পন্থ। ২ রান করেন জাদেজা। তবে দ্বিতীয় ইনিংসে রান পেলেন না নীতিশ কুমার রেড্ডি । ১ রান করেন তিনি। রান পাননি ওয়াশিংটন সুন্দর। ৫ রান করেন তিনি। অস্ট্রেলিয়া হয়ে ৩ টি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং স্কোট বোলান্ড। ২ টি উইকেট নাথান লিওন। একটি করে উইকেট নেন মিচেল স্টার্ক, ট্রাভিস হেড।

আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতা, অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হার ভারতের

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...