Saturday, June 20, 2026

বাংলাদেশী পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের

Date:

Share post:

বাংলাদেশে এখনও অশান্তি থামেনি।সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনকে কেন্দ্র করে উত্তাল দুই দেশ। আর এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশী পণ্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লেখেন, আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারত বিরোধী কাজেই লাগায় বাংলাদেশ।বেশ কয়েক মাস যাবৎ হাসিনা সরকারের পতনের পর থেকেই পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশে।এর আগে বহুবার বাংলাদেশের তরফ থেকে ভারতীয় পণ্য বয়কটের দাবি উঠেছে। এই সবকিছুর মাঝে  চিন্ময় কৃষ্ণ গ্রেফতার কাণ্ডের পরেই মৌলবাদীদের তাণ্ডব আরও তীব্র হয়েছে।অভিযোগ, বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ। ইতিমধ্যেই বাংলা-বিহার-ওড়িশা ফেরতের দাবিও তোলা হয়েছে। পাশাপাশি, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি। সেই আঁচ এসেছে এপার বাংলায়। এমনকি কলকাতা দখলের হুমকিও দেওয়া হয়েছে।

এবার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, আমাদের দেশে পণ্য বিক্রি করে সেই টাকা ভারতবিরোধী কাজেই লাগায় বাংলাদেশ। তাই বাংলাদেশের পণ্য কেনা বন্ধ করুন।

গত বছর  নভেম্বর মাস থেকে বাংলাদেশে বাড়ি-দোকানপাটে হামলার পাশাপাশি সংখ্যালঘুদের পিটিয়ে মারারও অভিযোগ উঠেছে বহুবার। ইসকনের মন্দির ভাঙচুর করা হয়েছে। এই নিয়ে বহুবার ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি ঢাকা সফরে গিয়েছিলেন বিদেশ সচিব বিক্রম মিসরি তাতেও হিন্দু নির্যাতন রুখতে  কোনও পদক্ষেপ গ্রহণ করেনি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...