Saturday, June 20, 2026

জাল পাসপোর্ট কাণ্ডে এবার ইতালি যোগ! গ্রেফতার ১

Date:

Share post:

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে (Fake Passport) বৈদেশিক যোগের কথা আগেই জানা গেছিল। এবার প্রকাশ্যে এলো সেই দেশের নাম। লালবাজার সূত্রে জানা গেছে জাল পাসপোর্ট চক্রে এবার ইতালি কানেকশন (Italy connection) মিলেছে। ইতিমধ্যেই নদিয়ার চাকদহ থেকে ধীরেন ঘোষ (Dhiren Ghosh) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের (Kolkata Police)গোয়েন্দা বিভাগ।

দিন কয়েক আগেই পাসপোর্ট কাণ্ডের কিংপিং মনোজ গুপ্তকে গ্রেফতার করা হয়েছিল। লালবাজার সূত্রে খবর, তাঁকে জেরা করেই ধীরেনের সম্পর্কে জানা গেছে। ২০০৭ সাল থেকে ১০ বছর ইতালিতে ছিলেন তিনি। ভুয়ো পাসপোর্টের মাধ্যমে অনেককে ইউরোপে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন ধৃত। তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যেহেতু তিনি বহু বছর বিদেশে থেকেছেন তাই সেক্ষেত্রে এই জালিয়াতি শিকড় অনেক দূর পর্যন্ত বিস্তৃত বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। এর আগে বেহালার বাসিন্দা মনোজ গুপ্ত গ্রেফতার হয়েছিলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার চাঁদপাড়া এলাকা থেকে। এবার আরও একজন গ্রেফতার হলেন নদিয়া থেকে। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৮।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...