Saturday, March 28, 2026

সংযুক্ত আরব আমিরশাহীতে বিমান দুর্ঘটনা, প্লেন চালাতে গিয়ে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ডাক্তারের!

Date:

Share post:

নতুন বছরে প্রিয় জন আর পরিবারকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেগুলো আর সত্যি হলো না।সংযুক্ত আরব আমিরশাহীর প্লেন দুর্ঘটনায় (UAE Plane Crash) অকালমৃত্যু ২৬ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার সুলেমানের। বিমান ভাড়া নিয়ে শহর ঘুরে দেখার পরিকল্পনা করেছিলেন, অথচ সেই প্লেন চালাতে গিয়েই শেষ হয়ে গেল জীবন। কো-পাইলট ছিলেন পাক বংশোদ্ভূত মহিলা। দুজনেরই মৃত্যু হয়েছে।

নর্দান রেসিডেন্ট ডক্টরস কমিটির (Northan Resident Doctors Committee) কো-চেয়ারম্যান পদেও কাজ করা সুলেমান ব্রিটেন থেকে পড়াশোনা করেছিলেন। দীর্ঘদিন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (British Medical Association) সদস্যও ছিলেন এই তরুণ ডাক্তার। সুলেমানের বাবা স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘নতুন বছর উদযাপনের প্ল্যান করেছিল ছেলে। ভীষণ উৎসাহিত। কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে। আমাদের জীবনটা যেন স্তব্ধ হয়ে গেছে। নতুন বছরের শুরুতেই সময় আমাদের জন্য থেমে গেছে।’ এই দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা যায়, সুলেমান যখন বিমান চালাচ্ছিলেন তখন কিছুটা উচ্চতায় ওড়ার পর যান্ত্রিক সমস্যা হয়। রেডিও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি এবং তাঁর কো-পাইলট চেয়েছিলেন ইমারজেন্সি ল্যান্ডিং করতে। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...