Monday, April 6, 2026

আজ সাংসদ অভিষেকের উদ্যোগে ডায়মন্ড হারবারে শুরু ‘সেবাশ্রয়’ শিবির

Date:

Share post:

কথা দিয়ে তিনি কথা রাখেন।‌ তিনি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।‌ আজ বৃহস্পতিবার থেকেই তার উদ্যোগে ডায়মন্ড হারবারে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’ শিবির। এবার সাধারণ মানুষের দুয়ারে বিনামূল্যে পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা। এদিন ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ডায়মন্ড হারবারের প্রতিটি বিধানসভার একাধিক স্কুল, ক্লাব, হাসপাতাল সংলগ্ন মাঠে এই স্বাস্থ্যশিবির হবে। কমপক্ষে ১২০০ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়ে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। গত শনিবার একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ, নারায়ণপুর এফপি স্কুল মাঠ, মশাট মহাশক্তি এফপি স্কুল মাঠ, সিংহবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ, নুরপুর হাইমাদ্রাসা মাঠ, খাজেরপোল হাসপাতাল মাঠ, দেওয়ানতলা হাসপাতাল মাঠ-সহ বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্য শিবির হবে। মোট পাঁচজন চিকিৎসকের একটি টিমের নেতৃত্বে চলবে এই কর্মসূচি। সঙ্গে আইএমএ-র প্রতিনিধিরাও থাকতে পারেন।

চিকিৎসা-পরিষেবা পেতে ক্যাম্পে গিয়ে প্রথমে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর চিকিৎসক বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করবেন। চিকিৎসক কোনও টেস্ট প্রেসক্রাইব করলে, সেই টেস্টও ক্যাম্পেই হবে। ব্লাড প্রেসার, সুগার, ম্যালেরিয়া, ডেঙ্গি-সহ মোট ছ’রকম টেস্টের ব্যবস্থা থাকছে ‘সেবাশ্রয়’ শিবিরেই। চিকিৎসক যেসব ওষুধ দেবেন, তাও ওই ক্যাম্প থেকেই বিনামূল্যে দেওয়া হবে।

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...